মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ

সুমন আহমেদ
আপডেটঃ মে ২০, ২০২৪ | ৭:৫০
Link Copied Successfully!
মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় মতলব উত্তরের ফরাজীকান্দী ইউনিয়নে কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে মাদক ব্যবসায়ীরা।
গত শনিবার রাত ও রবিবার বিকেলে কয়েকটি বাড়ীতে আগুন দেওয়ায় ঘটনা ঘটেছে।
আগুনে সাবেক ইউপি সদস্যের ঘরসহ এলাকার অন্যান্য বাড়ী ঘর বাড়ী পুড়ে গেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ফরাজীকান্দী ইউনিয়নে চুরি, মাদক, কিশোর গ্যাং নির্মূলের বিরুদ্ধে গত ১৬মে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করেন বড় হলুদিয়া আর্দশ গ্রামবাসী।
মানব-বন্ধনের পরের দিন ফরাজীকান্দী ইউনিয়নের মাদক ব্যবসায়ী একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি মৃত মনির হোসেনের ছেলে ফারুক কে গ্রেফতার করে থানা পুলিশ।
সাবেক ইউপি সদস্য জাকির হোসেন জানান, মাদক ব্যবসায়ী ফারুকের আত্মীয়, রহমত উল্লাহ পাশা, মোঃ মোজাম্মেল সহ অজ্ঞাতনামা কয়েক জন মাদক ব্যবসায়ী বড় হলুদিয়া গ্রামে বাড়ীতে বাড়ীতে আগুন দিচ্ছে আমারও একটি ঘর পুড়িয়ে দিয়েছে।
আমার বাড়ীতে সিসিটিভি ফুটেজে আগুন লাগানো চিত্র ধারন করা আছে। আমি জনপ্রতিনিধি এলাকার সকলের সার্থে মাদকের বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য রেখেছি এটাই আমার অপরাধ। যার কারনে আমার কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে মাদক ব্যবসায়ীরা, মানববন্ধনে যারা বক্তব্য রেখেছে তাদের সকলের বাড়ীতে আগুন দেওয়া হয়েছে, আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছি।
আমি স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি। এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, বাড়ী ঘরে আগুন দেওয়ার একটা অভিযোগ পেয়েছি, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু