মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবার মান নিয়ে নানা প্রশ্ন!!

সুমন আহমেদ
আপডেটঃ মে ২০, ২০২৪ | ৭:৪৩
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী হয়ে আছে। উপজেলার গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা কেন্দ্রটিতে জটিল-কঠিন রোগের কোনো চিকিৎসাই হয় না সেবার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সামান্য কাটাছেঁড়া কিংবা ব্যথায়ও রোগীদের একটিই প্রেসক্রিপশন দিতে বাধ্য হন চিকিৎসকরা। তা হলো-দ্রুত ঢাকা যান। সর্দি-কাশির মতো গতানুগতিক রোগের সেবা পেতেও এখানে পোহাতে হয় নানা ঝামেলা। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীতি হলেও চিকিৎসকসহ রেডিওলজিস্টের পদগুলো শূন্য থাকায় রোগ নির্ণয়ে এখানে কোনো ব্যবস্থা নেই। বন্ধ রয়েছে আলট্রাসনোগ্রাফিও।
দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, ডাক্তার-কর্মচারীসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে জনবল সংকট সব মিলিয়ে এই হাসপাতালটির সেবার মান দাঁড়িয়েছে গ্রামীণ কমিউনিটি ক্লিনিকের পর্যায়ে। এই হাসপাতালটিতে ছোটখাটো সমস্যা ছাড়া বড় রোগের কোনো চিকিৎসা পাওয়া যায় না। জটিল রোগে আক্রান্ত রোগী দেখামাত্রই পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, সীমিত জনবল দিয়ে সেবা দিতে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। তবে কুলিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে চেষ্টা চলছে। তবে এমন চেষ্টার কথা বহুদিন ধরে বলা হলেও দৃশ্যত তার কোনো ছাপ নেই কোথাও। বিশেষ করে এটি চিকিৎসক ও টেকনোলজিস্টের শূন্যতায় ভুগছে দীর্ঘদিন ধরে। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হওয়ার পরেও কোনো কনসালট্যান্টসহ টেকনোলজিস্টের পদগুলো শূন্য রয়েছে। ফলে চিকিৎসার সেবা সংকটে পড়ছে। এ ছাড়া জরুরি শূন্যপদের মধ্যে রয়েছে সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি ও চক্ষু), জুনিয়র
কনসালট্যান্টের (সার্জারি ও চক্ষু) মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ ছাড়া রয়েছে ইএনটি, অ্যানেস্থেসিয়া, গাইনি, কার্ডিওলজি সিনিয়র কনসালট্যান্ট। প্যাথলজি ও রেডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্টের পদও ফাঁকা। হাসপাতালের আলট্রাসনোগ্রাম বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসককে মাঝে মধ্যে হাসপাতালে দেখা যায়। যার কারণে হাসপাতালের আলট্রাসনোগ্রাম বিভাগও অভিভাবকশূন্য হয়ে পড়েছে। এমন অবস্থায় রোগীদের রোগ নির্ণয় ও সেবা প্রদানে সমস্যা প্রকট হয়েছে।
হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক জানান, এ হাসপাতালে এখন সার্জারি করা হয় না বললেই চলে। সার্জিক্যাল সেবার সঙ্গে সম্পৃক্ত জরুরি প্রতিটি বিভাগেই লোক সংকট। সাধারণ বুকে ব্যথা নিয়ে কেউ হাসপাতালে এলে তারও পরীক্ষা-নিরীক্ষার উপায় নেই। ঝুঁকি না নিয়ে তাই চিকিৎসক অন্যত্র রেফার করে দেন। হাসপাতাল প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মূল ভবনের প্রধান ফটকের সামনে রোগীর ভিড়। অনেকে জানতে চাচ্ছেন কোথায় গিয়ে ডাক্তার দেখাবেন। তবে রোগীদের এই নির্দেশনাটুকু দেওয়ার মতোও কাউকে দেখা যায়নি সেখানে। এখানে সর্দি-কাশি, জ্বর, পেটের পীড়া ছাড়া জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসাসেবা পাওয়ার কোনো সুযোগ নেই। নানামুখী সংকটের কারণে চিকিৎসকরাও কোনো ঝুঁকি না নিয়ে রোগীদের পাঠিয়ে দিচ্ছেন অন্য কোথাও, বিশেষ করে ঢাকা।
ওই চিকিৎসক জানান, ডাক্তাররা ওষুধ লিখে দিলে সেগুলো রোগীদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় না। হাসপাতালে কোনটা আছে কোনটা নেই, সেটা দেখে স্লিপ দেওয়ার কাজটাও অনেকে ঠিকমতো করেন না। এতে অনেক রোগী মনে করেন, হাসপাতালে এসে ওষুধ পাওয়া যায় না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু