চাঁদপুরে নির্বাচনী আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৪ | ৫:২৮
Link Copied Successfully!

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২০ মে) বেলা ১১টায় চাঁদপুর শহরের স্টেডিয়াম মাঠে ব্রিফিং প্যারেডের আয়োজন করে চাঁদপুর জেলা পুলিশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

বিজ্ঞাপন

 

তিনি বক্তব্যে বলেন, প্রিজাইডিং অফিসারের সাথে সমন্বয় করে পুলিশ কর্মকর্তারা কাজ করবেন। কেন্দ্রে গিয়ে কোন ধরনের ত্রুটি থাকলে সেগুলো সমাধান করবেন। ইভিএমসহ সরকারি যত সম্পদ আছে সবকিছুর নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। একই সাথে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেয়ার শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে চাই।

 

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব পালন করার বিষয়ে আপনাদের পূর্বের অভিজ্ঞতা আছে এবং ইতোপুর্বে আপনাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমরা খুবই নিরাপদ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চাই। এ ক্ষেত্রে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আপনারা সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের বিষয়গুলো আমরা সার্বিকভাবে দেখব। কোন সমস্যা হলে আপনাদের হয়ে আমরা কথা বলব। কোনভাবেই বিশৃংখলা সৃষ্টি করতে দেয়া যাবে না।

 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

 

এছাড়াও আনসার ভিডিপি এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

 

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সরকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মো. শেখ মুহসিন আলম, চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) এনামুল হক চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন