চাঁদপুরে নদী উপকূলীয় নির্বাচনী এলাকায় কোস্টগার্ডের মহড়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৪ | ৫:২৩
Link Copied Successfully!

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদী উপকূলীয় পশ্চিমে রাজরাশ্বের র ও ইব্রাহীমপুর ইউনিয়নে ভোট গ্রহন হবে। এসব এলাকার ভোট কেন্দ্রে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মহড়া দিয়েছে কোস্টগার্ড চাঁদপুর।

সোমবার (২০ মে) সকাল থেকে দুই ইউনিয়নের কেন্দ্রগুলোর নিকটবর্তী এলাকায় নদী পথে এবং আলু বাজার ফেরিঘাট এলাকা পর্যন্ত মহড়া দেয় কোস্টগার্ড। টহলে নদী তীরবর্তী চরাঞ্চলে পর্যাপ্ত জনবল ও উচ্চগতি সম্পন্ন টহল বোট ও জাহাজ নিয়ে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করবে এই বাহিনী। এছাড়াও কন্টিনজেন্ট কর্তৃক চরাঞ্চলে মটরবাইকযোগে সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বিজ্ঞাপন

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফট্যানেন্ট তাকিউল আহসান বলেন, ২১ মে মঙ্গলবার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ১৯ মে থেকে মোবাইল স্টাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। নির্বাচন কমশিনরে আদেশ অনুযায়ী কোস্টগার্ড চাঁদপুর সদরের নির্বাচনের দায়িত্বে রয়েছে।

 

তিনি আরও বলেন, এই অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড একাধিক প্লাটুন, দ্রুত গতি সম্পন্ন জাহাজ ও বোট টহলরত আছে। কোস্টগার্ডের এসব কার্যক্রম নির্বাচনে দুইদিন আগে থেকে নির্বাচন এর পর পর্যন্ত চলমান থাকবে।

বিজ্ঞাপন

 

এর আগেও গত ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলের কেন্দ্রগুলোতে কোস্টগার্ড চাঁদপুর দায়িত্ব পালন করে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব