চাঁদপুর বিচার বিভাগের বিরুদ্ধে মিথ্যা প্রচার, থানায় জিডি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৯, ২০২৪ | ৭:১৯
Link Copied Successfully!

‘চাঁদপুর নিউজ’ নামে অনলাইন নিউজ পোর্টাল এর ফেসবুক পেজ নকল করে এবং নতুন পেজ তৈরী করে চাঁদপুর বিচার বিভাগের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (১৯ মে) বিকেলে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. শাহআলম গাজী থানায় জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, আজ রোববার সামাজিক যোগাযোগ (ফেসুবক) মাধ্যমে পরিলক্ষিত হয় চাঁদপুর জেলার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এর ফেসবুকের ম্যাসেঞ্জার ক্লোন করে তাঁর বিরুদ্ধে সদ্য সৃজিত ‘চাঁদপুর নিউজ’ নামে অনলাইন পেজ এর মাধ্যমে অসত্য, কুরুচিপূর্ণ ও মানহানিকর মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।

অনলাইন গণমাধ্যম ‘চাঁদপুর নিউজ’ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এই পেজ তাদের নয় মর্মে জানায়। যা ভুয়া ও অসৎ উদ্দেশ্যে সৃজনকৃত উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগ এর ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রচেষ্টায় লিপ্ত ব্যাক্তিদের কারসাজি মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায় ফেসবুকের মাধ্যমে প্রচারকৃত ‘চাঁদপুর নিউজ’ পেজটি বন্ধসহ মিথ্যা সংবাদটি অনলাইন থেকে সরানো এবং উক্ত অপরাধজনক কার্যকলাপে জড়িত সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. শাহআলম গাজী।

বিজ্ঞাপন

এদিকে এই বিষয়ে অনলাইন গনমাধ্যম ‘চাঁদপুর নিউজ’ এর প্রকাশক জিহাদুল ইসলাম শরীফ এর সাথে যোগাযোগ করে হলে তিনি বলেন, এই পেজটি আমাদের নয়। আমাদের সম্মানহানি ও বিতর্কিত করার জন্য কোন ব্যাক্তি মিথ্যা সংবাদটি আমাদের পেজে ট্যাগ করেছে। এ ধরণের ঘটনা সম্পর্কে কোন কিছুই আমরা অবগত নই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা