চাঁদপুরে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৯, ২০২৪ | ৭:০৫
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে (ঘোড়া) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম) আইয়ুব আলী বেপারীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহারসহ একাধিক অভিযোগ করেছেন।

সোমবার (১৯ মে) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে লিখিত বক্তব্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন মন্ত্রীর এপিএস হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। চাঁদপুর সরকারি কলেজ থেকে শুরুকরে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে সদর উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন আমি বর্তমানে সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।

সুমন বলেন, গত ১৩ মে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন এবারের নির্বাচনে দল থেকে আমাদের দল থেকে আমাদের দলীয় কোন প্রতীক দেয়া হয়নি, দলীয় কোন মনোনয়ন দেয়া হয়নি, এমনকি দলীয় কোন সমর্থন কাউকে দেয়া হয়নি। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বি দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পদ মর্যাদা ব্যবহার করে ভোটারদের নিকট ভোট চাচ্ছেন এবং মন্ত্রী থেকে ভোটারদেরকে স্বার্থ পাইয়ে দেবার প্রলোভন দিচ্ছেন।

বিজ্ঞাপন

নির্বাচনে মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে অদ্যবধি মন্ত্রীর চাঁদপুর পৌর এলাকার কদমতলাস্থ বাসভবন নির্বাচন পরিচালনার প্রধান কেন্দ্র বিন্দু হিসেবে ব্যবহার করে আসছেন। এই প্রার্থী অভিযোগ করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমানের বিরুদ্ধে। মেয়র দোয়াত কলম প্রতীকের প্রার্থী আইয়ুব আলী বেপারীর পক্ষে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনসহ সরকারি গাড়ী ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে কাজ করছেন।

এসব বিষয়ে আমি রিটার্নিং কর্মকর্তার নিকিট লিখিত অভিযোগ দিয়েছি। হুমায়ুন কবির বলেন, আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনসহ প্রশাসনের নিকট একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আহবান জানাচ্ছি। যাতে করে নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকা ব্যবহারের কোন সুযোগ না হয়।

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। চেয়ারম্যান প্রার্থীর কাছে বক্তব্যের ব্যাখ্যা চেয়ে বক্তব্য দেন দৈনিক চাঁদপুর খবরের প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ ও ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতা, জাতীয় এবং স্থানীয় গনামধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে