লেডি দেহলভী বালিকা বিদ্যালয়ে চর্যাপদ একাডেমির বই উপহার প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৮, ২০২৪ | ৪:৪১
Link Copied Successfully!

চাঁদপুরের লেডি দেহলভী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই উপহার প্রদান করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি।

 

শনিবার ১৮ মে সকাল ১১টায় ফিতা কেটে বই উপহার কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুরের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়া।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, বই পাঠের মধ্য দিয়ে সমাজ আলোকিত হয়। অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে বই পাঠের কোনো বিকল্প নেই।
চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত।

 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি দেখেছি প্রতিষ্ঠার পর থেকে চর্যাপদ একাডেমি একটি সুন্দর উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। সমাজকে আলোকিত করার সেই উদ্দেশ্য দেখে আমি মুগ্ধ হই। শুধু চাঁদপুর নয়, সারাদেশে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ (সিবিএ) সভাপতি আক্তার হোসেন ও ইঞ্জিনিয়ার ইকবাল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত ও উক্ত বিদ্যালয়ের শিক্ষক আবু সায়েম।

এ সময় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের হাতে গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া, উপন্যাস, ভ্রমণ ও অনুবাদ গ্রন্থসহ সৃজনশীল ও মননশীল বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ৫ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন ফাতেমা আক্তার (১০ শ্রেণি), হুমায়রা আক্তার(৭ম শ্রেণি), সোহানা ইসলাম(৯ম শ্রেণি), অপূর্ণ দত্ত(৯ম শ্রেণি) ও মুনমুন আক্তার(১০ম শ্রেণি)।

বই উপহার কর্মসূচির আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ‘তরুণ প্রজন্মকে বইমুখী করার জন্য বিগত ৫ বছরে দেশে-বিদেশে ১০ হাজারের অধিক পাঠকের হাতে বই তুলে দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি।

সভাপ্রধান নুরুন্নাহার মুন্নি বলেন, ডিভাইসের জগত থেকে মানুষকে বইয়ের জগতে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিলো: রুখে দিতে মাদক, রুখে দিতে জঙ্গী; বই হোক বন্ধু, বই হোক সঙ্গী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা