নির্বাচন বর্জনের দাবীতে চাঁদপুরে বিএনপির লিফলেট বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৭, ২০২৪ | ৬:৫৮
Link Copied Successfully!

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন এবং প্রার্থীদের ভোট না দেয়ার দাবীতে চাঁদপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

শুক্রবার (১৭ মে) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথচারী ও সাধারণ মানুষের হাতে এই লিফলেট তুলে দেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিজ্ঞাপন

 

বিএনপি নেতারা জানান, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে লিফলেটে ডামি নির্বাচন বর্জনসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

 

বিজ্ঞাপন

বিএনপির নেতাকর্মীরা জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইতোমধ্যে কয়েক হাজার লিফলেট বিতরণ করেন। আবার অনেক নেতাকর্মী নিজ উদ্যোগেও লিফলেট তৈরি করে দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বাজারে সাধারণ খেটে খাওয়া মানুষ, রিকশা চালক, ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবি মানুষের মাঝে লিফলেট বিতরণ করছেন।

 

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রফিক শিকদার, খন্দকার মারুফ হোসেন, সাবেরা আলাউদ্দিন, শেখ শামীম, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ মানুষ অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

এর আগে বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে নির্বাচন বর্জনের দাবীতে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে