অ্যান্ড্রয়েডে ভয়ংকর ত্রুটি, ঝুঁকিতে শতকোটি ব্যবহারকারী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৭, ২০২৪ | ৮:১৬
Link Copied Successfully!

অ্যান্ড্রয়েড বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেম। এটি একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম যেটি পরিবর্তিত লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে গুগল এটির উন্নয়ন করছে। গুগল এবং অন্যান্য মুক্ত হ্যান্ডসেট অ্যাল্যায়েন্সের সদস্যরা অ্যান্ড্রয়েডের ডেভেলপমেন্ট ও রিলিজ নিয়ন্ত্রণ করে থাকে। অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট’টি (এওএসপি) অ্যান্ড্রয়েডের রক্ষনাবেক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়নের কাজ করে। এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বড় ধরনের নিরাপত্তা ত্রুটির খোঁজ পেল প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

সোমবার (৬ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার।

মাইক্রোসফটের দাবি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ত্রুটি পাওয়া গেছে। যেটি ব্যবহার করে স্মার্টফোন থেকে তথ্য চুরির পাশাপাশি ইনস্টল করা অন্য অ্যাপেরও তথ্য চুরি করা হচ্ছে। একই সঙ্গে ম্যালওয়্যারের মাধ্যমে ক্ষতিকর কোড যুক্ত করে দূরে থেকেই অন্যে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিচ্ছে হ্যাকাররা। ক্ষতিকর এ ম্যালওয়্যারের নাম ‘ডার্টি স্ট্রিম ম্যালওয়্যার’। যা গুগল প্লে স্টোরে থাকা জনপ্রিয় বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেসব অ্যাপ ইতোমধ্যে প্রায় ৪০০ কোটির বেশি বার ডাউনলোড করা হয়েছে। এসব অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী মারাত্বক ঝুঁকিতে রয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির তথ্যমতে, ডার্টি স্ট্রিম ম্যালওয়্যার থাকলে স্মার্টফোনে থাকা এক অ্যাপ অন্য অ্যাপের সঙ্গে তথ্য আদান-প্রদান করে থাকে। এতে স্মার্টফোনে সংরক্ষণ করা তথ্যের পাশাপাশি অন্য অ্যাপে থাকা ব্যবহারকারীদের তথ্যও হ্যাকারদের দ্রুত পেয়ে যাচ্ছে।

মাইক্রোসফট ডার্টি স্ট্রিম ম্যালওয়্যারযুক্ত দুটি অ্যাপের নাম জানিয়েছে। এর মধ্যে একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির তৈরি জনপ্রিয় ‘ফাইল ম্যানেজার’ আর অন্যটি ‘ডব্লিউপিএস অফিস’। এই দুটি অ্যাপ ১৫০ কোটি বারের বেশি ডাউনলোড করা হয়েছে।

অন্যদিকে, বিষয়টি জানতে পেরে নিজেদের অ্যাপের নিরাপত্তা হালনাগাদ করেছে শাওমি ও কিংসফট। একই সঙ্গে গুগলও নিজেদের প্লে স্টোরের নিরাপত্তা নির্দেশিকা হালনাগাদ করেছে দুই প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

ডার্টি স্ট্রিম ম্যালওয়্যারযুক্ত দুটি অ্যাপের নামও প্রকাশ করেছে মাইক্রোসফট, যার মধ্যে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির তৈরি জনপ্রিয় ফাইল ম্যানেজার। অন্য অ্যাপটি হলো ডব্লিউপিএস অফিস। এরই মধ্যে অ্যাপ ২টি দেড়শো কোটির বেশি বার ডাউনলোড করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা