চাঁদপুরে চরাঞ্চলে নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে কোস্টগার্ডের মহড়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৭, ২০২৪ | ৪:০৯
Link Copied Successfully!

চাঁদপুরে প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে নদী পথে মহড়া শুরু করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী কেন্দ্রসমূহে বাংলাদেশ কোস্টগার্ডের ২টি জাহাজ ও ৩টি উচ্চ গতিসম্পন্ন টহল বোটের মাধ্যমে সার্বক্ষণিক টহল দেয়।

এদিন বোরচর, বাহেরচর ও বাহাদুরপুরে ২০ সদস্য বিশিষ্ট ২টি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। এছাড়াও কন্টিনজেন্ট কর্তৃক চরাঞ্চলে মোটরসাইকেল যোগে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড।

চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তকিউল এহসান জানান, উপজেলা নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড চাঁদপুর-২ আসনের মতলব উত্তর উপজেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের এ কার্যক্রম নির্বাচন পূর্ববর্তী নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ২ লাখ ৭৭ হাজার ৮২৫ জন ভোটার এবং মতলব দক্ষিণে ৫৮ টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৭ হাজার ২৬ জন ভোটার আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচনে তাদা ইভিএম-এ ভোট প্রদান করবে। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দুই উপজেলায় লড়ছেন মোট ১০ প্রার্থী।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব