হাজীগঞ্জে বিএনপি নেতা  ও ব্যবসায়ী  আকবর হোসেন  মৃধার দাফন সম্পন্ন 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ মে ৫, ২০২৪ | ৩:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৌরসভা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক  ও ব্যবসায়ী ঠিকাদার  আকবর হোসেন মৃধা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। শনিবার রাতে  হাজীগঞ্জ বিসমিল্লাহ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। স্ত্রী ২ মেয়ে ১ ছেলেসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।

রোববার বেলা ২ টায় হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি  আব্দুর রউফ। মৃত্যুর সংবাদ শুনে ছুটে যান হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ মঈনু উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী জসিম উদ্দিন,, আবু সুফিয়ান মজুমদার রানা, আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ।

জানাযার নামাজে অংশগ্রহণ করেন  চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ শাহারাস্তি বিএনপি’র সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুমিনুল হক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারীসহ বিএনপি যুবদল ছাত্রদল ও তারঅঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এছাড়াও হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানাযার নামাজে অংশগ্রহণ করেন।  দাফন শেষে মরহুমের  আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা