অগ্নিবীনা পাঠাগারের পক্ষ থেকে সেরা পাঠক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৫, ২০২৪ | ৯:৩৩
Link Copied Successfully!
“আলোকিত হই, পথ দেখাই” এই স্লোগানকে সামনে রেখে,অগ্নিবীনা পাঠাগার সেরা পাঠক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত সম্পূর্ণ হয়েছে।
শনিবার ৪ মে বিকেল ৪ টায় বাবুরহাট অগ্নিবীণা পাঠাগার কার্যালয় এই পুরস্কার বিতরণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এই সময়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর লাইব্রেরিয়ান জেলা সরকারি গ্রন্থগার রাফিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর শাখার সহ-সভাপতি ও দীপ্তবাংলা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, লাইব্রেরিয়ান জেলা সরকারি গ্রন্থগার সহকারী মোঃ আনিসুর রহমান,নবরূপ পাঠাগার প্রতিষ্ঠাতা সভাপতি পি.এম বিল্লাল হোসেন।
অগ্নিবীণা প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশরাফুজ্জামান কাজী রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, অগ্নিবীণা পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন ঢালী।
আলোচকরা বলেন, আমি প্রথমেই অগ্নিবীণাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য এতগুলো বই পড়ুয়া একসাথে করার জন্য। আলোকিত মানুষ তৈরিতে বইয়ের বিকল্প নেই। বই পড়ে নিজেকে জানতে হবে, বিশ্বকে জানতে হবে। তোমরা খুবই সৌভাগ্যবান। কারণ এখন অভিভাবক ও শিক্ষকরা বইপড়ার জন্য প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন। কিন্তু আমাদের সময় বই পাওয়াটা এত সহজ ছিল না। এ ক্ষেত্রে বিশ্বসাহিত্য কেন্দ্র বিভিন্ন স্কুলে বই পৌঁছে দিচ্ছে। এটি ভালো উদ্যোগ। বই পড়ে নিজেকে ও দেশকে এগিয়ে নিতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাঠাগারের সহ-সভাপতি আকরাম হোসেন,লাইব্রেরিয়ান তানিয়া ইসলাম, কোষাধ্যক্ষ তাহসান, কার্যকারী সদস্য নিহান প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী