টি টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, বাংলাদেশ ৯ নম্বরে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৩, ২০২৪ | ৫:৫০
Link Copied Successfully!

ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে র‌্যাংকিংয়ে পিছিয়েছে পাকিস্তান। আর তালিকার সবশেষে জায়গা পেয়েছে বাংলাদেশ।

আইসিসি শুক্রবার দলগত র‌্যাংকিং প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পাকিস্তান দুই ধাপ নিচে নেমে র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে অবস্থান করছে।  ২৬৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে অবস্থান করছে ভারত। ঠিক তার পরেই অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। তাদের রেটিং পয়েন্ট ২৫৭। ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে ইংল্যান্ড।

দুই ধাপ এগিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যারা রেটিং পয়েন্ট ২৫০। ওয়েস্ট ইন্ডিজ ৬ষ্ঠ পজিশনে আছে ২৪৭ রেটিং পয়েন্ট নিয়ে। এরপরেই পাকিস্তান ২৪৫ পয়েন্ট নিয়ে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে বাংলাদেশ আছে ৯ নম্বরে, রেটিং ২৩১।

বার্ষিক র‍্যাংকিং হালনাগাদে বিবেচনায় নেওয়া হয়েছে সর্বশেষ তিন বছরের পারফরম্যান্স। এর মধ্যে ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের মে মাস-এই মেয়াদের পারফরম্যান্সকে পঞ্চাশ শতাংশ এবং সর্বশেষ ১২ মাসের পারফরম্যান্সকে শতভাগ হারে বিবেচনায় নেওয়া হয়েছে।

এদিকে ওয়ানডের বছর শেষের র‍্যাংকিংয়ে শীর্ষে দশে কোনো পরিবর্তন নেই। ১২২ রেটিং নিয়ে শীর্ষে ভারত, দুই ও তিনে যথাক্রমে অস্ট্রেলিয়া (১১৬) ও দক্ষিণ আফ্রিকা (১১২)। বাংলাদেশ ৮৬ রেটিং নিয়ে আছে আট নম্বরে। সাতে থাকা শ্রীলঙ্কার রেটিং ৯৩, নয়ে থাকা আফগানিস্তানের ৮০। ওয়ানডেতে শীর্ষ দশের বাইরে আয়ারল্যান্ড এক ধাপ এগিয়ে ১১ আর জিম্বাবুয়ে এক ধাপ পিছিয়ে ১২ নম্বরে অবস্থান করছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা