হাজীগঞ্জ বাজারে ফল ব্যবসায়ীকে দলবল নিয়ে মারধর, আহত ৩

Default User
সাঈদী মোরছালীন
আপডেটঃ অক্টোবর ৫, ২০২০ | ১১:০১
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারের বড় মসজিদের সামনে দলবল নিয়ে ফল ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। ওই সময় ফল ব্যবসায়ীসহ তিনজন আহত হয়। আহতদের মধ্যে দুইজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাটি সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ বড় মসজিদ সম্মুখে ঘটে।

আহতরা হলেন, ফল ব্যবসায়ী রান্ধুনীমুড়ার সাদ্দাম হোসেন (৩০) ও তার সহযোগী নাসির। এছাড়াও ফল ব্যবসায়ীদের রক্ষা করতে এসে আক্রোশের শিকার হন হাজীগঞ্জ বাজার কসমেটিকসের দোকান রূপমহলের স্বত্বাধিকারী আউয়াল হোসেন।

বিজ্ঞাপন

আহত ফল ব্যবসায়ী সাদ্দাম হোসেন ও তার সহযোগী নাসির হোসেনকে রাতেই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রাথমিক চিকিৎসা নিয়ে আসা আউয়াল হোসেন বলেন, বড় মসজিদ অফিস কমপ্লেক্স এর সম্মুখে এক ফল ব্যবসায়ীকে ১৫/১৬ জনের একটি দল আরিফ মারওয়ানের নেতৃত্বের এলোপাতাড়ি মারধর করতে থাকে। কেন তাকে মারধর করা হচ্ছে  জিজ্ঞাসা করায় তারা আমাকে ও নাছিরকে মারধর করে।

আউয়াল আরো বলেন, এ বিষয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও মসজিদ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সুষ্ঠু বিচার না পেলে শীঘ্রই আইনের আশ্রয় নেয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ওয়ার্ড কমিশনার মনির হোসেন সাগর বলেন, ঘটনাস্থলে গিয়ে মারামারি বন্ধ করার চেষ্টা করেছি। ওই সময় সরদার বাড়ি থেকে একটি গ্রুপ এসে হট্টগোল সৃষ্টি করে।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হায়দার পারভেজ সুজন বলেন, মারামারি ঘটনার বিষয়টি জেনেছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা