মতলব উত্তরে গজরা ইউনিয়নে যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন

Default User
ইসতিয়াক জামান নাফিজ
আপডেটঃ অক্টোবর ৫, ২০২০ | ৯:৩২
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে (৫ অক্টোবর) রোববার বিকেলে গজরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লাহ প্রধান।
গজরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কবির হোসেন টিটু মুন্সীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম টফিজ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ,গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এমএ সাত্তার প্রধান, প্যানেল চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান।

বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান,যুগ্ম সাধারণ সম্পাদক ডা: প্রভাত চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক ছারফুল আমিন, প্রচার সম্পাদক সোহেল প্রধান, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন,গজরা ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য সুরুজ মুন্সি, মহিলা আওয়ামীলীগের সভাপতি সালেহা বেগম, বীর মুক্তিযুদ্ধা জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা হাজী আবুল হোসেন, আব্দুল লতিফ প্রধান, আলী হোসেন, গিয়াস উদ্দিন প্রধান,ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুভাষ চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক সেলিম মিয়া ,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মৃধা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা