চাঁদপুরে তিন গ্রাহকের

প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংকের ব্যবস্থাপক নিখোঁজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৪ | ১০:৫৯
Link Copied Successfully!

ঈদের আগে তিন গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে পূবালী ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় ভুক্তভোগী পরিবার ও ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছেন। আর কোনো গ্রাহকের টাকা নিয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।

ঈদের পর ব্যাংকে টাকা তুলতে এসে মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা হয়েছে গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন লিটন, দলিল লেখক মো. মারুফ ও ঠিকাদারী প্রতিষ্ঠান ওকে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী কাউছার হোসেনের।

তাদের মধ্যে ব্যাংক একাউন্টে জমা নেই লিটনের ১কোটি ৭৬ লাখ টাকা, ওকে এন্টারপ্রাইজ প্রাইজের ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৫৬২ টাকা এবং মারুফের ৭৫ লাখ টাকা। ভুক্তভোগীদের মধ্যে ওকে এন্টারপ্রাইজের পক্ষে জাহিদ হোসেন নিরু চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বাকীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। নিখোঁজ ব্যাংক ম্যানেজারের সাথে এই গ্রাহকদের দীর্ঘদিনের সম্পর্ক ও আস্থা ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে গ্রাহকের একাউন্টে প্রায় পাঁচ কোটি টাকা জমা না দিয়ে নিখোঁজ হন শ্রীকান্ত নন্দী।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত অভ্যান্তরীণ গ্রাহকদের লেনদেনে কোন সমস্যা নেই। তবে শ্রীকান্ত নন্দী নিখোঁজের পর পূবালী ব্যাংকের পক্ষে একটি সাধারণ ডায়েরী করার কথা জানান ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক।

প্রাথমিকভাবে ব্যাংক ম্যানেজার নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত চলছে, টাকার বিষয়গুলো অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার কথা বলে জানান পুলিশ পরিদর্শক।

ঈদের আগে গেলো ৪ এপ্রিল শেষ অফিস করেন ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামে বাসিন্দা। স্বপরিবারে কুমিল্লা থাকলেও বর্তমান দেশের বাইরে রয়েছে বলে স্থানীরা জানান। চলতি বছরের ১৪ জানুয়ারী চাঁদপুর নতুন বাজার শাখায় যোগ দেন। এর আগে তিনি জেলার হাজীগঞ্জ উপজেলা ও কুমিল্লার দাউদকান্দির একই ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন।পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী