কচুয়ায় গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৪ | ২:০২
Link Copied Successfully!
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের উদ্যোগে চাঁদপুর জেলা পুলিশ সুপারের পক্ষে ১১২ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কচুয়া থানার গ্রাম পুলিশদের সাপ্তাহিক প্যারেড অনুষ্ঠান শেষে এসব ঈদ সামগ্রী  বিতরণ করা হয়। সাপ্তাহিক প্যারেডে কচুয়া থানার ১২টি ইউনিয়নের ১১২ জন দফাদার ও চৌকিদারের উপস্থিতিতে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় তিনি বলেন, চৌকিদার ও দফাদারদের এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, কোথাও কোন দুর্ঘটনার সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিক থানাকে অবহিত করা, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিয়ে, মাদকের সংবাদ থানাকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।এছাড়াও সকলকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনসহ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নিতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান।
প্যারেড শেষে ওসি মোঃ মিজানুর রহমান সকল বিট কর্মকর্তাদের উপস্থিতিতে চাঁদপুর জেলা পুলিশ সুপারের পক্ষে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী  বিতরণ করেন।
প্রতিটি উপহার প্যাকে ছিলো পোলাওর চাল, তেল, চিনি, সেমাই ও দুধ । এসময় থানার এসআই মামুন সরকার, এসআই মাহদী হাসান, এএসআই জিয়াউল হক মিলন, এএসআই রিয়াদ হোসেন, এএসআই বাবুল মিয়া বেগসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে গ্রাম পুলিশ সদস্যদের কর্মতৎপরতার প্রশংসা করেন এবং আগামী ঈদ উল আযহা পর্যন্ত কচুয়া উপজেলার ২৫ টি পয়েন্টে  চুরি-ডাকাতি প্রতিরোধে  কমিউনিটি পুলিশিং সদস্যসহ চলমান নৈশকালীন নিরাপত্তায় স্ট্যাটিক পেট্রল ডিউটি অব্যাহত রাখার নির্দেশনা দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী