
দুই মেয়েসহ স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক


চাঁদপুরের ফরিদগঞ্জে একটি বাড়ি থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী আরিফ রাঢ়িকে আটক করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে, স্বামীর প্রেমের সম্পর্কের জেরে সন্তানদের নিয়ে আত্মহত্যা করেন ওই নারী। মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে পূর্ব লাড়ুয়া গ্রামের রাঢ়ির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বামী-স্ত্রী আর দুই কন্যা সন্তানের সংসার। সুখের সংসারে বিষাদের ছায়া বয়ে এলো যেন স্বামীর পরকীয়া। সেই অভিমানেই দুই সন্তানকে নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলো স্ত্রী ফাতেমা আক্তার সীমা। রমজানের আগে বাড়ী ফিরে আরিফ। ঈদের পর প্রবাসে ফের যাওয়ার কথা। এখন সবই এলোমেলো হয়ে গেলো। তবে এমন মৃত্যু কাম্য নয় এলাকাবাসীর।
স্ত্রী ও দুই শিশুকন্যাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পেয়েছে পুলিশ। তার স্ত্রী স্বামী আরিফ পরকীয়ায় লিপ্ত বলে সন্দেহ করতেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


ছয় বছর আগে আরিফের সাথে হাইমচর উপজেলার আলগী গ্রামের মেয়ে ফাতেমা আক্তার সীমার সাথে বিয়ে হয়। বিয়ের পর আরিফ কর্মসংস্থানের জন্য দুবাইতে যান। ঘটনার পর স্বামী-স্ত্রীর দুই পরিবারের মাঝে মারামারি ঘটনাও ঘটে। এতে ৪/৫ জন আহত হয়।
পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। তারপর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



























