সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান আরব আমিরাতের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৪ | ৪:২৬
Link Copied Successfully!

পবিত্র রমজান মাস শেষ হতে চলেছে। আর এ কারণে নাগরিকদের আগামী সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

এদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরদিন মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি দেশের সকল মুসলমানকে ১৪৪৫ হিজরি সনের ২৯ শে রমজান সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে।

কেউ চাঁদ দেখলে তাকে ০২৬৯২১১৬৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, অথবা নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার আরব আমিরাতে পবিত্র রমজান মাসের ২৯ তারিখ। যদি ওইদিন সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে পরদিন মঙ্গলবার দেশটিতে উদযাপিত হবে ঈদুল ফিতর। কিন্তু যদি সোমবার চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং বুধবার দেশটিতে পবিত্র ঈদ উদযাপিত হবে।

পবিত্র রমজান মাস হলো আরবি বর্ষপঞ্জিকার নবম মাস। আরবি মাসগুলো সাধারণত ২৯ ও ৩০ দিনের হয়ে থাকে। আর মাসগুলো নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র পূর্বাভাস দিয়েছে, এই বছর রমজান ত্রিশ দিন স্থায়ী হতে পারে। এই ভবিষ্যদ্বাণী মিলে গেলে সৌদি আরব ও আরব আমিরাতসহ ১১ মার্চ রমজান শুরু করা দেশগুলোতে ঈদুল ফিতর আগামী ১০ এপ্রিল বুধবার উদযাপিত হবে।

মূলত সৌদি-আমিরাতসহ যেসব দেশে গত ১১ মার্চ সোমবার থেকে রমজান শুরু হয়েছে, তারা আগামী ৮ এপ্রিল সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ সন্ধান করবে।

বিজ্ঞাপন

একইভাবে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, লিবিয়া এবং মরোক্কোসহ যেসব দেশ গত ১২ মার্চ থেকে রমজান পালন শুরু করেছে, তারা রমজানের ২৯ তম দিনের সাথে মিল রেখে আগামী মঙ্গলবার, অর্থাৎ ৯ এপ্রিল সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ খুঁজবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব