মতলব উত্তর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ২৯, ২০২৪ | ১০:৫৭
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলা ভূমি অফিস, মতলব উত্তর থানা, ছেংগারচর পৌরসভা, ফরাজীকান্দী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে তিনি প্রথমে মতলব উত্তর উপজেলা ভূমি অফিস কার্যক্রম পরিদর্শনে আসেন। এসময় তিনি উপজেলা ভূমি অফিসের সম্প্রসারিত রেকর্ডরুমের শুভ উদ্বোধন করেন।
জেলা প্রশাসক কামরুল হাসান উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা। এসময় ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালীন সময়ে অনলাইন কার্যক্রম, রেকর্ড, খারিজ ও খতিয়ানসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলাপ্রশাসক কামরুল হাসান বলেন, সাধারণ জনগণ যেন সেবা পেতে কোন প্রকার হয়রানি শিকার না হয়।
এরপরে মতলব উত্তর থানা পরিদর্শন করেন।
দুপুরে ছেংগারচর পৌরসভায় আসলে মেয়র আরিফ উল্লাহ সরকার সহ সকল কাউন্সিলর ও কর্মকর্তারা জেলা প্রশাসক কামরুল হাসান কে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালীন সময়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
দুপুরের পরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার রেজাউল করিম সহ ইউপি সদস্যবৃন্দ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমাকে পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তিনি ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদের ট্যাক্সসহ বিভিন্ন নাগরিক সেবা প্রসঙ্গে জানতে চান। পাশাপাশি স্থানীয় সরকারের কার্যক্রমে যেন জনগণ সন্তুষ্ট থাকে, সে ব্যাপারে জনপ্রতিনিধিদের আরও বেশি কাজ করার তাগিদ দেন এবং কর্মকর্তাদের ট্যাক্স আদায়ের নির্দেশনা দেন।
সবশেষ তিনি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে জেলা
প্রশাসক বিভিন্ন নির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা , জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নিগার সুলাতানা,  মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু