মতলব উত্তরে চিরনিদ্রায় শায়িত হলেন হাফেজ মাওলানা আবু ইউসুফ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৫, ২০২৪ | ৩:৫১
Link Copied Successfully!

মতলব উত্তরের সটাকি বাজার শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিএইচপি কোরআনের আলোর বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসে কোরআনের আলোয় আলোকিত এই মানুষটিকে শেষ বিদায় জানাতে আসেন হাজারও মানুষ। জানাজায় অংশ নেন তাঁর ভক্ত, অনুরাগী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

এর আগে বাদ জোহর রাজধানীতে এই গবেষকের দীর্ঘদিনের কর্মস্থল বিএসটিআই জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন মরহুমের ছোট ছেলে। এরপর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।

শনিবার (২৩ মার্চ) সকালে দিল্লির একটি হাসপাতালে ইন্তেকাল করেন পবিত্র কোরআনের এই হাফেজ। আজ সকালে দিল্লি থেকে মরহুমের মরদেহ দেশে এসে পৌঁছায়। মাওলানা আবু ইউসুফের পরিবার ও কোরআনের আলো ফাউন্ডেশনসহ সংশ্লিষ্টরা বিমানবন্দর থেকে লাশবাহী কফিন গ্রহণ করেন।

বিজ্ঞাপন

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ও পিএইচপি ফ্যামিলি। দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ ইসলামিক রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর অন্যতম কারিগর ছিলেন মাওলানা আবু ইউসূফ।

হাফেজ মাওলানা আবু ইউসুফ পবিত্র কোরআনের আলো ছড়িয়েছেন দেশ থেকে দেশান্তরে। মহাগ্রন্থ আল কোরআনের আলোয় পুরো জীবনকে নিবিষ্ট করে রাখা ইসলামের এই গবেষকের জানাজা পড়ান তারই ছোট সন্তান।

১৯৮০ সালে চাঁদপুরের মতলব উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া মাওলানা আবু ইউসুফ ছিলেন বিএসটিআই জামে মসজিদের খতিব। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ছিলেন কোরআনের আলো মাখা এই আলোকিত মানুষ।

বিজ্ঞাপন

দেশের জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো লাখো কোটি হাফেজ আর ইসলাম প্রিয় মানুষের হৃদয়ে যে আলো ছড়িয়ে যাচ্ছে তার পেছনের অন্যতম কারিগর ছিলেন মাওলানা আবু ইউসুফ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে