হাজীগঞ্জ পৌর বিএনপির ১০১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

Default User
মো.মজিব পাটোয়ারী
আপডেটঃ অক্টোবর ৩, ২০২০ | ১০:২৬
Link Copied Successfully!
হাজীগঞ্জ পৌর বিএনপির নাজমুল আলম চৌধুরীকে সভাপতি ও মিজানুর রহমান মিয়াজী কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শনিবার(৩অক্টোবর) বিকেলে উপজেলার সোনাইমুড়ি ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাগান বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা বিএনপির নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি নাজমুল আলম চৌধূরী।
উক্ত পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির অন্যতম ও চাঁদপর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধানসমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্হায়ী কমিটির অন্যতম  সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সুপারিশের প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন।
এছাড়াও তিনি নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য মৌখিক ভাবে নির্দেশ প্রদান করেন। মৌখিক নির্দেশের প্রেক্ষিতে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির উপস্থিত সকল সদস্যবৃন্দ প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মমিনুল হককে ফুলেল শুভেচছা জানান। নবগঠিত কমিটির সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন ও কবির হোসেন মিয়াজী।
নবগঠিত কমিটি কেন্দ্রীয় ভাবে অনুমোদন দেয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।  সভার শুরুতে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রাক্তন সংসদ সদস্য মরহুুম এম এ মতিন সহ -উপজেলা বিএনপি, অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা