চাঁদপুরে স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার: মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ মার্চ ২১, ২০২৪ | ৩:৪৬
Link Copied Successfully!
চাঁদপুরে রেজাউল শেখ (৩৭) নামের মাদক ব্যবসায়ীর কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
 দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রেজাউল শেখ কে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা নং-৮৪।
গ্রেফতারকৃত মোঃ রেজাউল শেখ গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মৃত গফ্ফার শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করতো বলে পুলিশকে জানায়।
 পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এসআই মোঃ আবদুছ ছামাদ আজাদ, এএসআই নাজমুল হাসান ও রাজীব চন্দ্র দাসের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস দল বৃহস্পতিবার ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনের পাকা রাস্তার উপর মাদক অভিযান পরিচালনা করেন। এসময় আসামী মোঃ রেজাউল শেখের বহনকৃত কাঁধ ব্যাগ থেকে সে নিজ হাতে ২টি বান্ডিল এর প্রতিটিতে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা বের করে দেয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। পরে তাকে গাঁজাসহ থানায় নিয়ে যায় পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান,  মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী