প্রেমিকের সঙ্গে চলে গেছে নববধূ, শ্বশুরবাড়িতে স্বামীর আত্মহত্যা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৪, ২০২৪ | ৩:৫২
Link Copied Successfully!

বিয়ের পাঁচ দিনের মাথায় প্রেমিকের সঙ্গে নববধূ চলে যাওয়ায় শ্বশুরবাড়িতে বিষ খেয়ে স্বামী ইবাদ খান (৩০) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের নববধূর বাবার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পরে ময়নাতদন্ত শেষে বুধবার (১৩ মার্চ) বাদ আসর নিজ বাড়ির কবরস্থানে ইবাদ খানকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

মৃত ইবাদ খান চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুলতানা বেগম ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম খানের ছেলে। তিনি একটি প্রাইভেট হাসপাতালে মার্কেটিংয়ে চাকরি করতেন। পলাতক নববধূ খাদিজা আক্তার বিআইডব্লিউটিএ’র চাঁদপুর শাখার পরিদর্শক পাইলট দিদারুল আলমের মেয়ে।

স্থানীয়রা জানায়, ইবাদ খানের সঙ্গে পারিবারিকভাবে গত ৭ মার্চ খাদিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর গত ১১ মার্চ নববধূ খাদিজা আক্তার স্বামীর বাড়িতে আসার কথা থাকলেও সে অসুস্থ দাবি করে পরদিন মঙ্গলবার যাবেন বলে জানান। কিন্তু সোমবার রাতেই খাদিজা তার প্রেমিকের কাছে চলে যান।

এ ঘটনার পর ১২ মার্চ শ্বশুরবাড়িতে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইবাদ ইঁদুর মারা বিষ খান। হাসপাতালে নেওয়ার আগেই ইবাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ইবাদ খানের বোন ইফতি বলেন, গত ৭ মার্চ আমার ভাইয়ার বিয়ে হয়। ভাবির অন্য ছেলের সঙ্গে প্রেমের সর্ম্পক ছিল। তার প্রেমের বিষয়টি আমাদের জানা ছিল না। তবে বিয়ের পর প্রেমের বিষয়টি জানাজানি হয়। গত সোমবার ভাইয়া-ভাবি আমাদের বাড়িতে আসার কথা ছিল। ওই রাতে ভাবি তার প্রেমিকের কাছে চলে যায়। এ ঘটনায় ভাইয়া বিষ খেয়ে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে খাদিজা আক্তারের বাবা বিআইডব্লিউটিএ’র চাঁদপুর শাখার পরিদর্শক পাইলট দিদারুল আলম মোবাইল ফোনে বলেন, মেয়ে কোথায়, কী কারণে গেছে আমার জানা নেই। জামাই কী কারণে আত্মহত্যা করছে তাও আমি জানি না। আমি অসুস্থ। পরে কথা বলব।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, ইবাদ শ্বশুরবাড়িতে মারা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে ইঁদুর মারা বিষ খেয়ে তার মৃত্যু হয়েছে।

পুলিশ তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তার মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। স্ত্রী বিয়ের পাঁচদিনের মাথায় প্রেমিকের সঙ্গে নববধূ চলে যাওয়ার কারণে ইবাদ আত্মহত্যা করেছে এমন অভিযোগ উঠেছে। কিন্তু ইবাদের পরিবার এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো লিখিত অভিযোগ করেনি। তবে তারা অভিযোগ করবে বলে জানিয়েছে।

হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত