নতুন করে যার সঙ্গে জুটি বাঁধছেন পরীমণি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৩, ২০২৪ | ৩:১৫
Link Copied Successfully!

ঢাকাই চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে এবার টালিউডের সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। কলকাতার ‘ফেলুবকশি’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনায় অভিনয় করলেও এবার পুরোপুরি পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি সিনেমায় অভিনয় করবেন পরীমণি।

বুধবার (১৩ মার্চ) সকালে দেশের এক গণমাধ্যমে কলকাতার সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে পরীমণি। ‘ফেলুবকশি’ সিনেমাটি নির্মাণ করবেন দেবরাজ সিনহা। আগামী ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

 

পরীমণি বলেন, অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে— তাদের কাজগুলো অনেক গোছানো হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গেল বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছে অনেক দিনের, তাই ভাবলাম এই সিনেমা দিয়েই শুরু করা যায়।

বিজ্ঞাপন

 

জানা গেছে, ‘ফেলুবকশি’ থ্রিলার গল্পের সিনেমা। এতে পরীমণির চরিত্রের নাম লাবণ্য। বলা যায়, রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমায় কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে জুটি বাঁধছেন পরীমণি।

 

বিজ্ঞাপন

পরীমণি জানান, আগামী সপ্তাহে এই সিনেমার কাজে কলকাতায় যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন এই নায়িকা।

 

প্রসঙ্গত, স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন একমাত্র সন্তান রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। সময় সুযোগ পেলেই ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন এই নায়িকা।

 

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরীমণি। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভেঙে যায় তাদের সংসার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব