ইলিশ রক্ষায় নৌ-পথ খননের উদ্যোগ নেয়া হবে: আব্দুর রহমান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১১, ২০২৪ | ৪:৪৪
Link Copied Successfully!

মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনেও নৌ-পথ খনন করা হয়েছে। এবারও ইলিশ রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশে নৌ- পথগুলো খনন করার উদ্যোগ নেয়া হবে।

মন্ত্রী বলেন, কারেন্টজাল উৎপাদনের মুখ বন্ধ করতে জেলা প্রশাসকদের চিঠি দেয়া হবে। নিষিদ্ধকালীন সময়ে জেলেদের যৌক্তিক কারণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে সহযোগিতার পরিমাণ বৃদ্ধি করা হবে।

সোমবার দুপুরে চাঁদপুরের বড়স্টেশন মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও নৌ- র‍্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, সরকার যে নিয়ম বেধে দিয়েছে সেই নিয়ম জেলেদের মানতে হবে।

বেআইনি জালের উৎপাদন বন্ধ করা দরকার। এছাড়া নৌ-পুলিশের মাধ্যমে কোন জেলে যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।

মৎস ও প্রানীসম্পদ মন্ত্রনালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে সচেতনতামূলক একটি নৌ-র‍্যালি বের হয়ে পদ্মা-মেঘনার নদীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন মন্ত্রী।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ