রমজান মাসজুড়ে কেমন থাকবে আবহাওয়া 

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১১, ২০২৪ | ৩:১২
Link Copied Successfully!

পবিত্র রমজান মাস আগামীকাল থেকে শুরু হতে পারে। বাংলা ফাল্গুন মাস শেষ হতে চলল। শীতের আবহাওয়া নেই বললেই চলে। তবে গ্রামাঞ্চলে এখনও শীতের ভাবটা আছে। রমজান মাসজুড়ে আবহাওয়া কেমন থাকবে সেটি নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ফেব্রুয়ারির পর থেকেই সাধারণত তাপমাত্রা বাড়তে থাকে। মার্চের মাঝামাঝি পর্যন্ত এসে তাপমাত্রা আরও বেড়ে যায়। আর এপ্রিল মাসে দেশে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এখন দেশের আবহাওয়া আসলে গরমের দিকে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর চলতি মার্চ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে। সে অনুযায়ী, সামগ্রিকভাবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। দুই থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ এবং একদিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারও দেশের দুয়েক স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার এ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, মাসের শেষ দিকে পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এএসসি/পবন
 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা