চেঙ্গাতলী-ধড্ডা খালপাড় সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২০ | ৪:৫১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী থেকে ধড্ডা খালপাড় বাজার ভায়া সাহেব বাজার এবং পিরোজপুর বাজার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। সোমবার বিকালে টেলিকনফারেন্সে উল্লেখিত সড়কের তিনি স্থানীয়দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে দ্বাদশগ্রাম ইউনিয়ন, কালচোঁ উত্তর ইউনিয়ন ও হাটিলা পশ্চিম ইউনিয়নবাসীর জন্য এই সড়ক উপহার স্বরূপ। যা সাড়ে ১০ কোটি ব্যয়ে নির্মিত হবে। প্রধানমন্ত্রীর সাহসি ও বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সারা দেশের মতো হাজীগঞ্জ-শাহরাস্তিতে ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করেছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, হাটিলা পশ্চিম ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হুমায়ন কবির লিটন ও কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া প্রমুখ। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর।

বিজ্ঞাপন

হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটুর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, কালচোঁ উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী এম.আই.কে মজুমদার তুষার প্রমুখ।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম বাবলু ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী মো. গোলাম মোস্তফা মুশু, ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক শাহাজালাল মজুমদার, মাসুদ মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান সবুজ, যুবলীগের সদস্য আক্তার হোসেন মোল্লা, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, ছাত্রলীগ নেতা ইয়াছিন বকাউল, আজাদ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা