মতলব উত্তরে হিন্দু ধর্মের বর্ষা পরিক্ষা দিলেন ইসলাম ধর্মের

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ৬, ২০২৪ | ৮:০৪
Link Copied Successfully!

প্রধান শিক্ষকের অবহেলা ও গাফিলতিতে মতলব উত্তরে পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বর্ষা রানী হিন্দু ধর্মের হয়ে পরিক্ষা দিলেন ইসলাম ধর্মের। এ নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। জানা যায়, বর্ষা রানী কলাকান্দা গ্রামের লিটন চন্দ্রের মেয়ে।

গেলো মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্মের পরিক্ষা ছিলো।

পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানের অবহেলা ও গাফিলতিতে এসএসসি পরিক্ষার্থী হিন্দু ধর্মের বর্ষার ১০ বছরের স্বপ্ন ভেঙ্গে গেছে।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ১০ দিন আগে এডমিট কার্ড দেওয়ার কথা থাকলেও পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে এডমিট কার্ড দিয়েছে পরিক্ষার ১দিন আগে।

এ স্কুলে (২০২৪) সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানও হয়নি, প্রধান শিক্ষক কামরুজ্জামানের গাফিলতিতে।

এসএসসি পরিক্ষার্থী বর্ষা রানীর বাবা লিটন চন্দ্র বলেন, আমি হিন্দু ধর্মের অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে পরিক্ষা দেওয়াইতাছি, স্কুলের স্যারের অবহেলায় আমার মেয়ের স্বপ্ন শেষ হয়ে গেলো। আমার ইচ্ছে ছিলো মেয়ে লেখা-পড়া করে অনেক বড় হবে, আমার মেয়ের স্বপ্ন ছিলো লেখা-পড়া শেষ করে ডাক্তার হবে ও মানুষের সেবা করবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমি আমার মেয়ে বর্ষার কাছ থেকে ধর্ম পরিক্ষার কথা শুনে কামরুজ্জামান স্যারকে জিজ্ঞেস করেছিলাম। স্যার আমাকে বললো কোন সমস্যা হবে না পরিক্ষা কেন্দ্রে আপনার মেয়েকে হলরুমের কর্তব্যরত শিক্ষকরা সহযোগিতা করেছে। কুমিল্লা বোর্ডে আমাদের লোক আছে আমি বলে দিয়েছি। আপনার মেয়ে বর্ষা খুব ভালো পরিক্ষা দিয়েছে। আমরা হিন্দু ধর্মের আমার মেয়ে ইসলাম ধর্মের পরিক্ষা দিলো এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক কামরুজ্জামান স্যার ব্যস্ততা আছে বলে চলে যান।

এসএসসি পরীক্ষার এডমিট, বিদায় অনুষ্ঠান ও হিন্দু ধর্মের ছাত্রী বর্ষা পরিক্ষা দিলো ইসলাম ধর্মের এ বিষয়ে পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্ষা আমাদের বিদ্যালয়ের ছাত্রী সে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তার এডমিটে ভুল হওয়ার কারনে এঘটনা হয়েছে। এটা কোন সমস্যা না, সে তো পরিক্ষা দিয়েছে। হিন্দু ধর্মের ছাত্রী ইসলাম ধর্মের পরিক্ষা কি দিতে পারে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রশ্ন এড়িয়ে যান।

মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহর সাথে মুঠো ফোনে হিন্দু ধর্মের ছাত্রী এবার এসএসসি পরীক্ষায় ইসলাম ধর্মের পরিক্ষা দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে প্রধান শিক্ষক কামরুজ্জামানকে জিজ্ঞেস করেছিলাম সে আমাকে জানালো রেজিষ্ট্রেশন অনুযায়ী এডমিট কার্ড এসেছে। সে অনুযায়ী এসএসসি পরিক্ষার্থী বর্ষা, ইসলাম ধর্মের পরিক্ষা দিয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু