
মেঘনা নদীতে নিখোঁজ লঞ্চযাত্রীর মরদেহ উদ্ধার


মতলব উত্তরের মেঘনা নদীতে নিখোঁজ লঞ্চযাত্রী আশিকুর রহমানের (২৪ এর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি।
বুধবার দুপুর ১২টার দিকে মেঘনা নদীর বাহাদুরপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কোস্ট গার্ড। পরে মোহনপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেন।
তিনি জানান, আজ দুপুরের দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
তিনি জানান, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে চাঁদপুরের বাহাদুরপুর নামস্থানে লঞ্চের পিছনে অযু করতে গিয়ে পড়ে যায় আশিক। সে চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।








