সচল হলো ফেসবুক-মেসেঞ্জার, ইনস্টাগ্রামে এখনও ত্রুটি

Reporter
আবু সায়েম চৌধুরী
আপডেটঃ মার্চ ৫, ২০২৪ | ১১:০৮
Link Copied Successfully!

প্রায় ১ ঘন্টা বন্ধ থাকার পর সচল হলো ফেসবুক, মেসেঞ্জার।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া দশটার পর বাংলাদেশের ব্যবহারকারীরা এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারেন। তবে, ইনস্টাগ্রামে প্রবেশ করতে এখনও সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

মঙ্গলবার রাত ৯টার পর হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম নিষ্ক্রিয় হয়ে পড়ে। তখন বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুক, ইনস্টাগ্রাম লগইন করতে পারছিল না। এমনকি ফেসবুক-ইনস্টাগ্রামে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট দেখাচ্ছিল। এছাড়া মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান করা না গেলেও কল দেয়া যাচ্ছিল।

বিজ্ঞাপন

তবে, এ সমস্যা কেবল বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এ সমস্যা দেখা গেছে বলে ব্যবহারকারীদের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

উল্লেখ্য, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এখন পর্যন্ত এ ধরনের জটিলতা দেখা যায়নি। কী কারণে এ ত্রুটি দেখা দিয়েছে তা জানা যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব