রাজনৈতিক দলে নারী নেতৃত্ব এগিয়ে নিতে দলীয় অর্থ বরাদ্দের দাবি জানালেন নারী নেতৃবৃন্দ

চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Reporter
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ মার্চ ৫, ২০২৪ | ৭:৪৪
Link Copied Successfully!
চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে “নারীর সমঅধিকার; উন্নয়নের জন্য হোক নারীর প্রতি বিনিয়োগ” শীর্ষক এক মতবিনিময় সভায় দলে নারী নেতৃত্ব আরও এগিয়ে নিতে আলাদা করে দলীয় তহবিল বরাদ্দের দাবি জানিয়েছেন বক্তারা। সভায় অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নারী নেতৃবৃন্দের পাশাপাশি নাগরিক সমাজ, সাংবাদিক ও মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ এর প্রতিনিধিরা।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক নাহিদা সুলতানা সেতু ও সদস্য শিপ্রা দাসের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম,চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও এমএএফ এর উপদেষ্টা অ্যাড. জহিরুল ইসলাম,চাঁদপুর সদর মডেল থানার (ওসি) তদন্ত মীর আব্দুর রাজ্জাক, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) চাঁদপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুনির চৌধুরী, এমএএফ এর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, এমএএফ এর সহ-সভাপতি রেবেকা সুলতানা বকুল, জেলা মহিলালীগের সভাপতি ও এমএএফ এর সহ-সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা মহিলা দলের সভাপতি ও এমএএফ এর সহ-সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর রশিদ, জেলা মহিলালীগের সদস্য নূরজাহান বেগম কুমকুম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লা জোনাল অফিসার আবুল বাশার।
বক্তারা বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও রাজনীতিতে নারীর অংশগ্রহণ পর্যাপ্ত নয়। কোন দলই এখন পর্যন্ত সকল কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। যদিও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এর বাধ্যবাধকতা রয়েছে। শুধু অর্থ বরাদ্দই নয়, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেরও জরুরী।
আলোচকরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উপর। তারা বলেন, অস্বচ্ছল কিন্তু যোগ্যতা সম্পন্ন নারী নেতৃবৃন্দ বর্তমান সময়ে নির্বাচন করতে আগ্রহ হারিয়ে ফেলেন, দলের মূল কমিটিতেও উপেক্ষিত থাকেন। ফলে প্রভাবশালীদের সাথে টিকতে না পেরে অধিকাংশ নারীই পিছিয়ে পড়ছেন। এজন্য তাদের সুরক্ষা ও নেতৃত্ব বিকাশে নিজ নিজ দলগুলোই দায়িত্ব নেয়ার আহ্বান জানান। তুলে ধরেন বেশ কিছু সুপারিশ।
ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে এক যুগেরও বেশি সময় ধরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ‘নারীর জয়ে, সবার জয়’ ক্যাম্পেইন পরিচালনা করছে। স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের মধ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক উপকমিটি নিজ নিজ দলে বিভিন্ন ইউনিটে কার্যকর। এছাড়া নিজ দলের পাশাপাশি অন্য দলের যোগ্য নারীদেরও নেতৃত্ব বিকাশে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহায়তায় অ্যাডভোকেসি কর্মসূচী পালন করছে। অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, গনমাধ্যম ও সুশীল সমাজেরও দায়িত্ব রয়েছে সকল যোগ্য নারী নেতৃবৃন্দের পক্ষে কথা বলা এবং সমাজে ও দলের কাছে তার ইতিবাচক ইমেজকে প্রচার করা।
হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত