
পেশাদার সাংবাদিকদের নিয়ে গুজব ও অপতথ্য মোকাবেলা করার আহবান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর


সাংবাদিকদের সাথে নিয়ে গুজব ও অপতথ্য মোকাবেলা করতে চাই। কারণ গণমাধ্যমের স্বাধীনতা যতটা জরুরী একইভাবে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে অপতথ্যের বিস্তার ও গুজবের বিস্তার। তাই অপতথ্যকে আমাদের সবাই মিলে মোকাবেলা করার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি।
শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক এর বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, গণমাধ্যমকে পূর্ণাঙ্গভাবে সকল সহায়তার জন্য প্রস্তুত সরকার এবং সরকার গণমাধ্যমকে আরো শক্তিশালী অবস্থায় প্রতিষ্ঠিত করতে চায়। সেক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।


অনুষ্ঠানে অণুজীববিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা, ৬ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার কে সংবর্ধনা প্রদান করা হয়।
পপুলার বিডিনিউজ, চাঁদপুর

























