হাজীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

স্বাধীন করেছিলাম বলেই আজকে তোমার দেশে তুমি স্বাধীন রাষ্টের নাগরিক – রফিকুল ইসলাম বীরউত্তম

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ | ১:০৯
Link Copied Successfully!

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার হাজীগঞ্জ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তৃতা করেন, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর(অব:)রফিকুল ইসলাম বীরউত্তম  এমপি।

বিজ্ঞাপন

তিনি তার বক্তৃতায় বলেন, এদেশের মানুষ ১৯৭১সালে মুক্তিযোদ্ধ করে দখলদার পাকিস্তান বাহিনী যারা  এদেশের মানুষের রক্ত চুষে খাচ্ছিলো, তাদের অত্যচার নিপিড়নে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলো তখন তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। স্বাধীন করেছিলাম বলেই আজকে তোমার দেশে তুমি স্বাধীন রাষ্টের নাগরিক।

তুমি বাংলায় কথা বলো, বাংলায় গান গাও, বাংলায় স্বপ্ন দেখো। তোমর জীবনকে এই বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এর সাথে তোমাদের জীবন  জড়িত।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।

বিজ্ঞাপন

অন্যান্যদের মাঝে আরো বক্তৃতা করেন, সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে, অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ প্রমুখ।

বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের  শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন রফিকুল ইসলাম বীরউত্তম  এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী