শাড়ির আঁচল নামিয়ে দিচ্ছিলেন অভিনেত্রী! 

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২০ | ৮:২৮
Link Copied Successfully!

মুম্বই- পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। অভিনেত্রী পায়েল ঘোষ দাবি করেছেন বাড়িতে ডেকে এনে তাঁকে হেনস্থা করার চেষ্টা করেছিলেন অনুরাগ। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পরিচালক।

তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অনুরাগ এর পাশে দাঁড়িয়েছেন তাঁর ছবির বেশ কয়েকজন অভিনেত্রী।

এবার অনুরাগের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট জয়দীপ সরকার পরিচালকের সমর্থনে মুখ খুললেন। তিনি জানালেন, বহু বছর আগে এক অভিনেত্রী ছবিতে সুযোগ পাওয়ার জন্য নিজে কাস্টিং কাউচ করতে চেয়েছিলেন।

বিজ্ঞাপন

অভিনেত্রীর এই আচরণে খুবই ক্ষুব্ধ হয়েছিলেন অনুরাগ। ২০০৪ সালে ‘গুলাল’ ছবির একটি চরিত্রের জন্য খোঁজ করছিলেন পরিচালক। তখন এক অভিনেত্রী সেই চরিত্রের জন্য অনুরাগের সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট জয়দীপ।

পরিচালক রাজি হয়েছিলেন সেই অল্প বয়সী অভিনেত্রীর সঙ্গে দেখা করতে। দেখা করার পর অনুরাগ চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন তাঁকে।

একাধিক টুইট করে জয়দীপ দাবি করেছেন যে, চিত্রনাট্য পড়া হয়ে গেলে সেই অভিনেত্রী শাড়ির আঁচল নামিয়ে দেন। বারবার সেই অভিনেত্রী শাড়ির আঁচল নামিয়ে দিচ্ছিলেন বলে অনুরাগ তাকে স্পষ্ট জানিয়ে ছিলেন যে, চরিত্রের সঙ্গে তিনি খাপ খেলে তবেই সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা