মতলব উত্তরে দুই হাজার পাঁচশত কেজি জাটকা জব্দ: আটক ১১

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৪ | ৯:৫৬
Link Copied Successfully!

মেঘনা নদী সংলগ্ন রাস্তার উপর থেকে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৫শ’ কেজি জাটকা জব্দ করেছে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি।

এ সময় ৪ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি অটোরিকশাসহ মোট ১১ জনকে আটক করেছে তারা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মোহনপুর এলাকায় দুস্থ, অসহায়দের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয়। এ ছাড়াও একটি এতিমখানাতেও জাটকা দান করা হয়।

বিজ্ঞাপন

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মতলব উত্তরের বাবুবাজার আড়তের সামনে মেঘনা নদী সংলগ্ন রাস্তার উপর থেকে ছয়টি অটোরিকশা জাটকা পরিবহনের সময় ৯ জন জেলে ও দশানী লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে নৌকা’সহ ২ জেলেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে ৪টি নিয়মিত মামলা করা হয়েছে।

আটককৃতরা হলেন, বাশার প্রধান (২২), নূরআলম (২২), মো. সাগর (২৫), আশিক বর্মন (২৪), বিপুল বর্মন (২৪), মো. সুমন মোল্লা (২৪), মো. কালু (২২), বিজয় বর্মন (২৪), মো. মেহেদী হাসান (১৯), মো. মুক্তার হোসেন (৫৫), আরিফ হোসেন (২২)।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, জাটকা রক্ষা করতে পারলে দেশে ইলিশ মাছের উৎপাদন বাড়বে। যা দিয়ে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করার জন্য নৌ–পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

জাটকা অভিযান ও জাটকা বিতরণকালে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান, মতলব উত্তর সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানসহ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি