মতলব উত্তরে বেফাকুল মাদারিসিল আরবিয়া মাদ্রাসার পরীক্ষা অনুষ্ঠিত 

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ | ৭:২৭
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় জামিয়া ইসলামিয়া হযরত ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসায় ৪৭ তম বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ মাদ্রাসার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সারা দেশে একযোগে শুরু হচ্ছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা। এ পরীক্ষা চলবে আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত।
সারাদেশে মোট ২ হাজার ৫৮টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ফযিলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহিফযুল কুরআন এবং ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরাআত শ্রেণিতে মোট ৩ লাখ ২৫ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৭২৩ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৬০১ জন।
বেফাকুল মাদারিসিল আরবিয়া মাদ্রাসার মতলব উত্তর ও দক্ষিণের পরিক্ষা কেন্দ্র জামিয়া ইসলামিয়া হযরত ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসা।
এ মাদ্রাসায় এবার জামাত: সানাবিয়া উলইয়া (১০ম)  মুতাওয়াসসিতাহ (৮ম), ইবতিদাইয়্যাহ (৫ম) শ্রেনীর মোট ৯০ জন শিক্ষার্থী পরিক্ষা অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান পরিক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা মুফতী আব্দুর রাজ্জাক খান, জামিয়া ইসলামিয়া হযরত ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ক্বারী আব্দুল বাতেন মাজিদী, মতলব উত্তর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মোঃ আফজাল হোসেন খান। সুজাতপুর মুহতামিম মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার মাওলানা ক্বারী রবিউল ইসলাম, ষাটনল তারবিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী নোমান, নন্দলালপুর আল আকসা দারুল উলুম মহিলা মাদ্রাসার হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন, জামিয়া ইসলামিয়া হযরত ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসার হাফেজ মাওলানা ইমরান হোসাইন, সহকারী শিক্ষক মুফতী মাহমুদুল হাসান মাদানী’সহ অন্যান্য মাদ্রাসার শিক্ষিকাগন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী