মতলব উত্তরে আইপিএম পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষে লাভবান কৃষকরা

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪ | ৭:৫১
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলায় চলতি রবি মৌসুমে ১ হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে এবার। সেই লক্ষ্যে মতলব উত্তর কৃষি বিভাগও সবজি উৎপাদনে নিরলসভাবে কাজ করে চলেছেন। তবে এবার প্রথম বারের মত আইপিএম পদ্ধতিতে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে কৃষক পরিবারগুলো অনেক লাভের মুখ দেখেছেন বলে কৃষক পরিবারগুলো জানিয়েছেন। আইপিএম পদ্ধতির এ কার্যক্রমে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে উপজেলার দুর্গাপুর, এখলাছপুর, গজরা, কলাকান্দা সাদুল্লাপুর, ইসলামাবাদ, বাগানবাড়ি  এলাকায়। এ কার্যক্রমে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ ফয়সাল  মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়।
এ টিমে কাজ করছেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন’সহ উপসহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, নাছির উদ্দন, শরিফুল ইসলাম, রেদোয়ানুল রহমান ও আল আমিন।
এদিক উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সবজি উৎপাদনের বহুল প্রচলিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইপিএম পদ্ধতিতে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে রবি মৌসুমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ। এতে করে বিষ ও কীটনাশকের ব্যবহার ও কমেছে এবং নিরাপদ সবজি সংগ্রহ করতে পেরে খুশি ভোক্তারাও।
বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে রোগ সহনশীল আধুনিক জাত ব্যবহারসহ আধুনিক পদ্ধতিতে যেমন মালচিং পদ্ধতি, নেট হাউজের মাধ্যমে সবজি চাষাবাদ করা হচ্ছে। রোগ ও পোকামাকড় দমনের জন্য যান্ত্রিক পদ্ধতি যেমন হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করা হচ্ছে। তবে ফেরোমন ফাঁদও পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা হচ্ছে জমিতে। আর এসব পদ্ধতিগুলো ব্যবহার করে পোকামাকড় দমন না হলে বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক, সেক্স ফেরোমন, হলুদ আঠানো ফাঁদ ব্যবহার করা হচ্ছে এখন। তার পরেও রোগ বালাই দমন না হলে অনুমোদিত মাত্রায় কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করলে কৃষকদের পোস্ট হারভেস্ট ইন্টারভেল মেনে চলার জন্যও উদ্বুদ্ধ করা হচ্ছে।
উপজেলার ব্রাহ্মনচক ব্লকের অভিজ্ঞ এক কৃষক মো. কামাল হোসেন বলেন, চলতি বছরে ১৮ শতক জমিতে ফুলকপি চাষ করেছি। এতে আমার খরচ পরেছিল মাত্র ১০ হাজার টাকা। আর বাজারে ৩০ টাকা কেজি হিসেবে পাইকারীতে ফুলকপি বিক্রি করেছি ৩৫ হাজার টাকা। তিনি বলেন, রোগ ও পোকামাকড় দমনে সেক্স ফেরোমন ফাঁদসহ আইপিএম পদ্ধতিতে সবজি উৎপাদনে এবার পোকার আক্রমন দেখা যায়নি। ফলে সবজি উৎপাদনে আগের চেয়ে অনেক গুণ বেশি লাভবান হয়েছি।
এদিকে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ ফয়সাল  মোহাম্মদ আলী জানান, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায়  ইউনিয়নের ২শ’ কৃষকদের হাতে কলমে আইপিএম পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন শেখানো হচ্ছে। চলতি রবি মৌসুম এবং খরিপ-১ মৌসুমের লাউ, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি ফসল চাষে আইপিএম পদ্ধতির প্রয়োগ করে নিরাপদ সবজি উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার ৩টি স্থানে কৃষক মাঠ স্কুল চালু রয়েছে। সপ্তাহে ১ দিন আইপিএম-এ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তারা তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস