
স্বীকার করলেন দীপিকা মাদক নিয়ে সেই কথোপকথন
Link Copied Successfully!

অবশেষে মাদক নিয়ে চ্যাটিংয়ের কথা স্বীকার করেছেন ভারতের প্রভাবশালী অভিনেত্রী দীপিকা পাড়ুকন। এনসিবি’র জেরার মুখে তিনি মাদক চ্যাট (কথোপকথন)-এর কথা স্বীকার করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে মাদক সেবনের কথা স্বীকার করেননি বলে জানা গিয়েছে। খবর নিউজ এইটিন।
খবরে বলা হয়, দীপিকার ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে নায়িকার যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছিল সেখানে ‘ডি’ নামের ব্যক্তি যে দীপিকাই তা কার্যত স্বীকার করে নিলেন ‘পদ্মাবতী’। তবে এর সঙ্গে নিজে মাদক সেবন করেননি বলে দাবি করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা।
আনন্দবাজারের খবরে বলা হয়, মাদক বিষয়ে আলোচিত ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা। সেখানে ড্রাগস নিয়েই কথাবার্তা হত। সেই গ্রুপে ছিলেন করিশমা ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার জয়া সাহাও।



























