মতলব উত্তরে বিকাশ ব্যবসায়ীর মাথা কুপিয়ে দিল দুবৃর্ত্তরা: সাত লাখ টাকা লুট

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪ | ৭:১৮
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার সুলতনাবাদ ইউনিয়নের হাতিঘাটা গ্রামে এক বিকাশ ব্যবসায়ীকে হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়ে ৭ লাখ টাকা লুটে নিয়েছে দুবৃর্ত্তরা।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজাতপুর বাজারের ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় আসামী করা হয়েছে, একই উপজেলার মোঃ আল আমিন (৩২), মোঃ ইয়াছিন (২২), মোঃ শাহপরানকে (২৭)।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, আহত বিকাল ব্যবসায়ী উপজেলার সুজাতপুর বাজারে ‘নূরজাহান ষ্টোর” নামে দীর্ঘ ২২ বৎসর যাবত দোকান দিয়ে বিকাশের ও মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করে আসছেন। তিনি প্রতিদিনের ন্যায় ঘটনার তারিখ রাত অনুমান ৭ ঘটিকার সময় দোকান বন্ধ করে বাড়ীর উদ্দেশ্যে সুজাতপুর বাজার থেকে অটোগাড়ী যোগে রওয়ান হন। হাতিঘাটা পাকা রাস্তায় নেমে তার বাড়ীতে যাওয়ার জন্য কাঁচা রাস্তার উপর দিয়ে পায়ে হেটে রওনা হন। ওখানে একটি কালভার্টের উপরে তাকে একা পেয়ে পিছন থেকে বিবাদীরা হাতে লাঠি, সোটা, লোহার রড, ধারালো লোহার ছেনা ইত্যাদি দেশিয় অস্ত্র সস্ত্রে নিয়ে ঘটনাস্থলে পূর্ব হইতে ওৎ পেতে থাকে। হুমায়ুন কবির ঘটনাস্থলে পৌছা মাত্রই সকল বিবাদীরা তার চারপাশ ঘেড়াও করে।
বিবাদীদের হাতে থাকা দেশিয় অস্ত্র সন্ত্রদ্বারা তাকে এলোপাথারী ভাবে মারধর করে। আসামীরা তার সাথে থাকা ব্যবসায়ীক নগদ ৭ লাখ টাকার ১টি ব্যাগ নিয়ে যায়। এবং তাকে লোহার ধারালো ছেনাদ্বারা বাদীকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে তার মাথার তালুতে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। তিনি মাটিতে পড়ে গেলে, আসামীরা লাঠি সোটা, রড ইত্যাদি দ্বারা মারধর করিয়া তার নাকে, মুখে, পিঠে, কোমড়ে সহ শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। আসামীরা মারধর করে তার তাকে প্রাণ নাসের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে থাকলে তার ডাক চিৎকার শুনে আশ পাশ হইতে লোকজন দ্রুত এসে বিবাদীদেরকে ধাওয়া করেন এবং আল-আমিন নামে একজনকে ধৃত করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয় লোকজনদের সহায়তায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন গুরুতর হুমায়ুন কবির। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, একজনকে আটক করা হয়েছে। বাকীদেরও গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ