সাকিব যে কারণে ক্রিকেট খেলবে না, জানালেন সালাউদ্দিন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪ | ১১:৫৭
Link Copied Successfully!

গেল কয়েক মাস ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাচ্ছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। চোখের সমস্যার কারণে ঠিকঠাক ব্যাটিং করতে পারছেন না তিনি। চলতি বিপিএলে বেশ ভালোভাবে এর প্রভাব পড়েছে। ব্যাট হাতে ২২ গজের সাকিবকে যেন চেনারই উপায় নেই।

 

এদিকে কদিন আগে সাকিবের ব্যাটিং অনুশীলনে সহায়তা করেছেন সালাউদ্দিন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে তার মন্তব্য, আগের মতো ফিট হতে না পারলে ক্রিকেটই ছেড়ে দেবেন সাকিব।

বিজ্ঞাপন

 

সাকিব প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, সে যদি না-ই ফিরতে পারে, তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি।

 

বিজ্ঞাপন

টাইগার দলপতির সঙ্গে ব্যাটিং নিয়ে কি কথা হয়েছে প্রশ্নের জবাবে তিনি জানালেন, আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।

 

অন্যদিকে কয়েকদিন আগে সাকিবের ফিটনেস নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের মন্তব্য, উনি দলের সঙ্গে অনুশীলন করছেন। ইভেনচুয়ালি অফ-ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব