চাঁদপুরে বিএনপির কালো পতাকা মিছিল পন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৪ | ৯:০৭
Link Copied Successfully!

বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশি বাধায় পন্ড হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীরা শহরের চিত্রলেখা মোড়ে অবস্থান করলে পুলিশ তাদেরকে বাঁধা প্রদান করে। পরে নেতা-কর্মী কর্মসূচি পালন না করে স্থান ত্যাগ করে।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম জানান, আমরা কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক নিয়মে কর্মসূচি পালনের চেষ্টা করি। পুলিশ এসে আমাদেরকে বাঁধা প্রদান করে। তাৎক্ষনিক আমরা সেখানে বক্তব্য দেই। পুলিশ আমাদের সাংগঠনিক কাজে বাঁধা দিয়েছে। আমরা তাদের কাছে কিসের অনুমতি নেব। পুলিশ আমাদের গনতন্ত্র অধিকার হরণ করছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, বিএনপি মিছিল করার প্রস্তুতি নেয়। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা তাদেরকে বিক্ষোভ মিছিল করতে দেইনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ