বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৪ | ৮:০০
Link Copied Successfully!
বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রানজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদসহ ভোটারবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন। তিনি বলেন, আমাদের বাঙালি সংস্কৃতি ও মুসলমানদের গৌরব মাখা হাজার বছরের ইতিহাস ঐতিহ্য মুছে দিতে শিক্ষাকারিকুলাম নিয়ে চক্রান্ত হচ্ছে। পাঠ্যক্রমে বাঙালি মুসলিম ইতিহাস ও সংস্কৃতি তুলে দিয়ে ভিনদেশী সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যার মাধ্যমে আগামী প্রজন্মকে ইসলাম ও দেশপ্রেম থেকে দূরে সরিয়ে দিতে চায় সরকার। ভারতসহ পশ্চিমাদের মতো আমাদের দেশেও সমকামিতা নিয়ে আসার চক্রান্ত হচ্ছে। এটা এ দেশের মানুষ মেনে নেবে না। আজকে কলেজ ও ইউনিভার্সিটির সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা জেগে উঠেছে, বিতর্কিত দেশ ও ইসলাম বিদ্বেষী শিক্ষা নীতি এদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না। তিনি বলেন, ভোটার বিহীন অবৈধ এই সরকার জনগণের মতামত উপেক্ষা করে যা ইচ্ছে তাই করছে। আমরা এই অবৈধ সরকারের পদত্যাগ চাই। অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে হবে।
ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা আফসার উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাবকে পুনর্বহাল ও পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের অপসারণ দাবি করেন।
সমাবেশ শেষে শহরের শপথ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসিন রোড ও চিত্রলেখা মোড় হয়ে বিপিনিবাগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা