ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নেই: ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৪ | ৭:৫৩
Link Copied Successfully!
বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, আন্তর্জাতিক সূফী স্কলার শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম।ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নেই।দেশকে ভালোবাসা সকল নাগরিকের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন,আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) আগমন আমাদের জন্য নিয়ামত। তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্র প্রধান। সর্বক্ষেত্রে নবী (সা) আদর্শ অনুসরণ করলে সমাজে হানাহানি কমে যাবে।
(৩০ জানুয়ারি) রাতে মতলব উত্তরের দক্ষিণ রামপুর খলিফা মিলন মোল্লার বাড়িতে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যুবকরা সামাজিক অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে।
তাই যুবকের মাদক,বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
অতিথি ও আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনির হোসেন বেপারী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ছাত্র বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন মেনন, মাওলানা খাজা বাহা উদ্দিন, শায়ের মনসুর আলী প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী