
কচুয়ায় বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন
Link Copied Successfully!

কচুয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ২দিন ব্যাপি বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে ২দিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়। মেলায় থাকছে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কনসার্ট ফর ফিউচার।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান শিশির ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো:মেজবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলী আশরাফ, একাডেমিক সুপারভাইজার এ কে এম সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার।
এছাড়া এনভায়রনমেন্ট এওয়ারনেস বিল্ড আপ করার জন্য শেষের দিন থাকছে কনসার্ট ফর ফিউচার। এতে গুণী শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করবেন। উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসান বলেন, স্মার্ট বাংলাদেশের সিটিজেন হবে স্মার্ট।
কচুয়ার মানুষদের স্মার্ট সিটিজেন হিসেবে তৈরি করার যাত্রা শুরু হয়েছে। সকলের সহযোগিতায় এ উপজেলা হয়ে উঠবে স্মার্ট উপজেলা। মঙ্গলবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কনসার্ট ফর ফিউচারের মাধ্যমে সমাপ্ত হবে এ আয়োজন।








