মতলব উত্তরে কবিরের ‘মালাই’ চায়ের দারুণ সুনাম

সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৪ | ৬:১০
Link Copied Successfully!
ছেংগারচর বাজারের কবিরের ‘মালাই’ চায়ের সুনাম ছড়িয়েছে পুরো মতলব উত্তরে। এক কাপ চা পানের জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন লোকজন। ছুটির দিনগুলোতে ভিড় হয় বেশি। তখন এ মালাই চায়ের স্বাদ নিতে দোকানের সামনে অপেক্ষা করতে হয় ক্রেতাদের।
সরেজমিনে দেখা গেছে, মতলব উত্তরে ছেংগারচর বাজারের কলেজ দিঘির পারে একটি চায়ের দোকান নিয়ে বসেছেন কবির হোসেন। দোকানে মালাই চায়ের পাশাপাশি অন্য চা ও বিস্কুট, পান, সিগারেট, ফ্রিজের কোমলপানিয় রয়েছে তার দোকানে। দোকানের বাইরে টেবিলে মালাই চায়ের অপেক্ষায় বসে রয়েছেন অনেক ক্রেতা। অনেকেই বসে চা পান করছেন। বেশ কয়েকজন বসার জায়গা না দাঁড়িয়ে চা পান করছেন। চা বানাতে ও মানুষের হাতে চায়ের কাপ পৌঁছানোর কাজে ব্যস্ত কবির। এভাবেই চলছে তার নিত্যদিন। কবির হোসেন সরদার পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রামের মো. ছাত্তার সরদারের ছেলে। ১০ বছর আগে দোকানটি দিয়েছেন। উপজেলার ষাটনল থেকে আসা ফয়সাল হোসেন বলেন, বিভিন্ন কাজে প্রায় সময় ছেংগারচর বাজারে আসা হয়। এখানে এলে কবিরের দোকানে মালাই চা আমার পান করাই লাগবে। স্বাদটা দারুণ লাগে।
কবির হোসেন বলেন, ১০ বছর আগে থেকে মালাই চা বিক্রি শুরু করি। প্রথমে প্রতিকাপ চা ১০ টাকায় বিক্রি করতাম। এখন জিনিসের দাম অনেক বেড়ে গেছে। তাই বর্তমানে প্রতিকাপ মালাই চা ১৫ টাকায় বিক্রি করি। মালাই ছাড়া আরো দুই আইটেমের চা বিক্রি করি আমি। পাশাপাশি রুটি, কেক আইটেমও রয়েছে আমার দোকানে।
কবিরের দোকানে প্রতিদিন দেড়শ কাপ মালাই চা বিক্রি হয়। শীতকালে বিক্রির পরিমাণ বেড়ে দাঁড়ায় দ্বিগুণ। ছেংগারচর বাজারের ব্যবসায়ী আবু সাঈদ উজ্জ্বল বলেন, সময়-সুযোগ হলেই কবির ভাইয়ের দোকানে চা পান করতে আসি। তার তৈরি মালাই চা আমার খুব ভালো লাগে। মনে হয় খাওয়ার পর কয়েক ঘণ্টা মুখে লেগে থাকে। এককথায় তার চা অসাধারণ।
সানসাইন একাডেমিক কিন্ডার গার্ডেনের সিনিয়র শিক্ষক মোঃ জনি সরকার বলেন, ছেংগারচর বাজারে কলেজ মার্কেটের পিছনেই এতো সুস্বাদু চা পাওয়া যায় আমি জানতাম না। একদিন ওই দোকানে চা পান করার পর থেকে আমি নিয়মিত ক্রেতা হয়ে যাই।
ছেংগারচর বাজার পৌর বনিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, সবার কাছে কবিরের চায়ের বেশ কদর রয়েছে। বিভিন্ন স্থান থেকে লোকজন চা পান করার জন্য এখানে ছুটে আসেন।
রনন/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২