ইমানের প্রতিদান জান্নাত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২৪ | ৬:২৭
Link Copied Successfully!

ইমানের প্রতিদান জান্নাত। ইমানদার ব্যক্তি জান্নাতে যাবেই। ইমানদারের কোনো গুনাহ থাকলে ওই গুনাহের শাস্তি ভোগ করার পর এক সময় সে জান্নাতে যাবে অথবা আল্লাহ অনুগ্রহ করে তার গুনাহ মাফও করে দিতে পারেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যাক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বলবে এবং এ বিশ্বাস নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, আল্লাহ তার ওপর জাহান্নাম হারাম করে দেবেন। (সহিহ বুখারি: ৫৯৮০)

আরেকটি হাদিসে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি এ ঘোষণা দেবে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, তার কোনো শরিক নেই, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর বান্দা ও তার রাসুল এবং মারইয়ামের (আ.) ছেলেও (নবি ইসা আ.) আল্লাহর বান্দা ও তার রাসুল, তার বান্দির সন্তান ও আল্লাহর কালিমা- যা তিনি মারইয়ামের (আ.) প্রতি প্রেরণ করেছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ‘রুহ’, আর জান্নাত-জাহান্নাম সত্য- তার আমল যা-ই হোক না কেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। (সহিহ বুখারি: ৩৪৩৫, সহিহ মুসলিম: ২৮)

এ হাদিসে খৃষ্টানদের অপবিশ্বাস ত্যাগ করার শর্তও এসেছে। ইসলামের বিশ্বাস বিরোধী সব ধরনের অপবিশ্বাস ত্যাগ করা ইমানের শর্ত। যে ব্যক্তি সব ধরনের অপবিশ্বাস ত্যাগ করে আল্লাহর ওপর ইমান আনবে ও ইসলাম গ্রহণ করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন।

বিজ্ঞাপন

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিখ্যাত সাহাবি মুআজ ইবনে জাবালকেও (রা.) এ কথা বলেছিলেন এবং আশংকা প্রকাশ করেছিলেন এ সংবাদ মানুষকে দিলে মানুষ ভুল বুঝে আমল ছেড়ে দিয়ে এর ওপর ভরসা করে বসে থাকি কি না! আনাস (রা.) বলেন, একবার মুআজ (রা.), নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পেছনে সওয়ারিতে বসে ছিলেন, তখন তিনি তাকে বললেন, যে কোনো বান্দা অন্তরের বিশ্বাসের সাথে এ সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসুল, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দেবেন। মুআজ (রা.) বললেন, হে আল্লাহর রাসুল! আমি কি মানুষকে এ ‍সুসংবাদ দেব না? তিনি বললেন, তাহলে তারা এর উপর ভরসা করে বসে থাকবে। (সহিহ বুখারি: ১২৮)

এ হাদিস থেকে বোঝা যায়, ইমানের এ মহাপ্রতিদানের কথা জেনে নেক আমল বাদ দেওয়া যাবে না। যত বেশি সম্ভব নেক আমল করতে হবে। নেক আমলই মৃত্যু পর্যন্ত ইমানের ওপর অবিচল থাকতে শক্তি যোগায় এবং ইমানদার অবস্থায় মৃত্যু বরণের তওফিক লাভের কারণ হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা