চাঁদপুরে ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২৪ | ৯:৫৩
Link Copied Successfully!

চাঁদপুর শহরের আবদুল করিম পাটওয়ারী সড়কে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিলয় সাহা (১৯) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ওই সড়কের পরেশ সাহার ভবনের উত্তর পাশের ছয়তলা ভবন থেকে পড়ে ওই ছাত্রের মৃত্যুর হয়।

নিলয় সাহা ওই ভবনের ভাড়াটিয়া বাসিন্দা স্বরুপ সাহার ছেলে। নিলয় শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজ উন্মুক্ত বিশ^বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

বিজ্ঞাপন

নিলয়ের খালাত ভাই অভিজিৎ জানায়, নিলয় গত কয়েক বছর মানসিক রোগে আক্রান্ত। তাকে ভারত এবং দেশে কয়েক স্থানে চিকিৎসা করা হয়েছে। তারা এক ভাই এক বোন। তার বোনের একই ধরণের মানসিক সমস্যা আছে।

নিলয়ের বাবা স্বরুপ সাহা জানান, তার ছেলে মানসিক রোগে আক্রান্ত। আজকে বাসার সবার অজান্তে সে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে। সেখানে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তিনি নিজে এবং আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালিয়ে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাজল মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির ভূঁইয়া হাসপাতালে এসে মরদেহের সুরতহাল তৈরী করেন।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, নিলয়ের পরিবারের তথ্যমতে সে মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। ময়না তদন্তের পর পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। তবে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা