পালাখাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে ইউপি চেয়ারম্যান হাবীব মজুমদার জয় নির্বাচিত

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২৪ | ৮:০২
Link Copied Successfully!
উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবীব মজুমদার জয়।
২১ জানুয়ারি সোমবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড কর্তৃক প্রেরিত এক প্রজ্ঞাপনে প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ (১) ধারা অনুসারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি পদে মো. হাবীব মজুমদার জয়কে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন, পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য মো. নবীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য ইয়ার আহাম্মদ মজুমদার।
এক প্রতিক্রিয়ায় মো. হাবীব মজুমদার জয় বলেন, পালাখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান প্রসারে আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে তা যথাযথভাবে পালনে আমি চেষ্টা করবো। আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করায় চাঁদপুর-১ কচুয়া আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা