চাঁদপুরে প্রকাশ্যে ক্রয়-বিক্রয় হচ্ছে জাটকা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৪ | ৩:৪১
Link Copied Successfully!

চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাটে প্রকাশ্যে ক্রয়-বিক্রয় হচ্ছে জাটকা। আর এ ক্রয়-বিক্রয়ে প্রতিরোধে তৎপরতা নেই স্থানীয় জনপ্রতিনিধি’সহ সংশ্লিষ্টদের। সোমবার সকালে হরিণা ফেরিঘাটে গেলে প্রকাশ্যে জাটকা ক্রয়-বিক্রয় চলতে দেখা যায়।

স্থানীয়রা জানান, মাছের দরদাম যাই হোক। ওপেন নিলামে বাইর থেকে আসা যে কেউ মাছ কেনায় অংশ নিতে পারে বলে সুখ্যাতি রয়েছে হরিণা ফেরিঘাটের এ আড়তটির। এটি চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত। তবে জাটকা কেনাবেচা বন্ধে এ ইউনিয়নের ইউপি সদস্য হারুনের কোনো পদক্ষেপ নেই বলেও আক্ষেপ সচেতনদের।

হরিণাঘাটের আড়তদার সেরাজাল শেখ, রাশেদ, ফারুকসহ আরও ১০-১২ জন বলেন, প্রতিদিন সকাল ৬টা হতে রাত ৮টা পর্যন্ত এ আড়তে মাছ ক্রয়-বিক্রয় হয়। তবে এখানে বেশিরভাগ মানুষ আসেন পদ্মা-মেঘনার টাটকা ইলিশ কিনতে। এখানে প্যাকেজিংয়ের ব্যবস্থা থাকায় সহজেই মাছ পরিবহন করা যায়। তবে বড় ইলিশ নদীতে না পাওয়া যাওয়ায় জেলেরা যখন যা আনে আমরা তাই বিক্রি করি।

বিজ্ঞাপন

তৎপরতা নিয়ে হারুন মেম্বার জানান, আমার কথা কেউ শোনে না। এগুলো দেখবে নৌ পুলিশসহ অন্যরা। আমি জাটকা কেনাবেচার পক্ষে নই। আমিও চাই ইলিশ বড় হোক এবং এরপর কেনাবেচা চলুক।

এ বিষয়ে চাঁদপুর সদরের হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম বলেন, নদীতে জাটকার কোনো বিষয় থাকলে আমরা ব্যবস্থা নেব। এটা তো নদীর ওপরে। তবুও আমরা উর্ধ্বতনকে জানিয়ে কী করা যায় দেখব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা